রামগঞ্জে স্বামী হত্যা চেষ্টার মামলায় প্রেমিকসহ স্ত্রী আটক

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৩০
রামগঞ্জ উপজেলায় স্বামী হত্যার চেষ্টা মামলায় স্ত্রী স্বপ্না বেগম ও প্রেমিক বিল্লাল হোসেনকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নূরমিয়া বাদী হয়ে স্ত্রী স্বপ্না বেগম ও তার প্রেমিক বিল্লাল হোসেনকে আসামি করে একটি মামলা দয়ের করেন। পুলিশ রবিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, শনিবার রাতে নূরমিয়া বাদী হয়ে স্ত্রী স্বপ্না বেগম ও তার প্রেমিক বিল্লাল হোসেনকে আসামি করে মামলা দায়ের করার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।