চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি থেকে গত মঙ্গলবার দুপুরে শিশু রিয়াজকে (৯) অপহরণ করে অপহরণকারীরা। বৃহস্পতিবার পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা না গেলেও এ অপহরণ মামলার মূল দুই রোহিঙ্গা আসামি রহিম উল্লাহ (২২) ও আমান উল্লাহকে (৩৫) আটক করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির পিতা জকরিয়া বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ কক্সবাজার জেলার রামু উপজেলার কুরুজখুলস্থ একটি বিকাশের দোকানে অপহরণকারী দুজন মুক্তিপণের টাকা নিতে এলে ওৎ পেতে থাকা পুলিশ হাতেনাতে রহিম উল্লাহকে আটক করে। পরে তার স্বীকারোক্তিমতে তারই ভগ্নিপতি আমান উল্লাহকে আটক করে চন্দনাইশ থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম উইকেট তাহিরের ঝুলিতে
এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। চন্দনাইশ থানা ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
