শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান সোলায়মান ফের রিমাণ্ডে

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৫১
ব্যাংকের অর্থ আত্মসাত্ মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ সোলায়মানকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে। প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে গতকাল রবিবার তাকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমানের আদালতে উপস্থিত করা হয়। এসময় তার আইনজীবী জামিন আবেদন করেন। একই সঙ্গে পুলিশ তাকে পুনরায় ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর ও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ব্যাংকের ১৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালি থানায় মোহাম্মদ সোলায়মানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলাটি পরে দুদকের সিডিউলভুক্ত হয়। গত ২৬ জুন সোলায়মানকে ঢাকার বিজয়নগরের আকরাম টাওয়ার থেকে আটক করা হয়।