কুমিল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার চৌদ্দগ্রাম থানা পুলিশ উপজেলা সদর এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- চৌদ্দগ্রামের খাটোরা গ্রামের শহিদুল্লাহ, গুণবতী কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাদাত্ হোসেন, সহিদ উল্লাহ, পরিকোট গ্রামের নিজাম উদ্দিন, বরিশাল সদরের হরিনগর গ্রামের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার কৈয়ারখিল গ্রামের শিহাব উদ্দিন।
