জেপির নওগাঁ জেলা নেতা সাইদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৫৮
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম জেপির নওগাঁ জেলা নেতা মো. সাইদুর রহমান বকুলের মা হাজেরা বেগম (৬০)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। গতকাল এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন। গত শুক্রবার রাজশাহী মেডিক্যাল হাসপাতালে হাজেরা বেগম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। গত ১৯ জু্লাই পারিবারিক গোরস্থানে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।