তোফাজ্জল হোসেন
পাবনায় ফরিদপুর উপজেলার পাছপুংগলী গ্রামের মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমিনুর রহমান পাশা
টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নের মারমা গ্রামের মুক্তিযোদ্ধা আমিনুর রহমান পাশা (৬৪) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় শাহজানী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
