আফতাবুন নাহার
রংপুরের ভাষাসংগ্রামী আফতাবুন নাহার (১০১) গতকাল মহানগরীর হোমিও কলেজ সংলগ্ন জেএনসি রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে রেখে গেছেন।
জয়নাল আবেদিন
পাবনায় ফরিদপুর মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক এবং চরপাড়া মানব কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন (৫৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল উপজেলা পরিষদ চত্বরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
সাইফুন আক্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শিবপুর উস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ের প্রভাষক দোলোয়ার হোসেনের বোন এবং স্থানীয় সাপ্তাহিক মলয়ার স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন মনুর মা সাইফুন আক্তার (৪৫) গত শনিবার পশ্চিমপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
