আজকের রাশিফল

আপডেট : ২১ জুলাই ২০১৪, ১৯:৩৭
২২ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ৭ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৩ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:১ ও ৪। শুভবার:রবিবার। শুভরত্ন: চুনী ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:স্বাধীনচেতা। বন্ধন ও নিয়ম শৃঙ্খলার প্রতি রয়েছে সহজাত অনীহা। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হলেও আপনি সেন্টিমেন্টাল। চিন্তা ও কর্মে মৌলিক যুক্তিতে বুদ্ধিদৃপ্ত। ঝুঁকি নিতে কখনও পিছপা হন না। তবে আপনি খেয়ালী ও মেজাজী হয়ে উঠতে পারেন। অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার ক্ষতি করতে পারে। আপনার স্বাধীনচেতা মনোভাব যেন বেপরোয়া ঔদ্ধত্য পরিণত না হয় সে সম্পর্কে নজর রাখতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সাহিত্যিক প্যারী চাঁদ মিত্র, কূটনীতিক আদম মালিক, চিত্রশিল্পী এডওয়ার্ড হুপার, বিজ্ঞানী গ্যাস্টন হার্টস, মোফাজ্জল, হায়দার চৌধুরী প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বাধা-বিঘ্ন অতিক্রম করে এগুতে হবে। আর্থিক ব্যাপারে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। অন্যের উপকার করে সুনাম ও আনন্দ পাবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ কর্মস্থলে কোনো সমস্যা উদ্ভব হতে পারে। পিতার কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিতে পারেন। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ভ্রমণের সুযোগ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। মনবল বৃদ্ধি পাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধু আজ আপনার ক্ষতি করতে পারে। কান কথায় কান না দিলেই ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। নতুন কোনো জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্মান ও মর্যাদা লাভের যোগ আছে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। প্রকাশনা ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অনুকূল পরিবেশ বজায় থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পূর্বের কোনো ঝামেলা আজ মিটে যেতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। রোমান্স শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি শুভ নয়। আজ কেউ আপনার ক্ষতি করতে পারে। আজ মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শরীরের প্রতি যত্ন নিন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। অর্থ সংকটে ভুগতে পারেন। মানসিক অস্থিরতা পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীরের প্রতি যত্ন নিন। মানসিক অস্থিরতা পরিহার করুন। ভ্রমণ যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন।