একেবারেই ভিন্ন একটি জায়গা। প্রবেশ করলে যে কারোরই মনে প্রশান্তি চলে আসবে। নগরীর গুলশানে মতো অভিজাত এলাকায় এমন একটি রেস্টুরেন্ট সত্যি প্রশংসার দাবি রাখে। ‘মোজ্জারিয়া ইটালিয়ান রেস্টুরেন্ট’ তেমনই একটি রেস্টুরেন্ট। ছিমছাম পরিবেশ এবং খাবারে আভিজাত্য ও আধুনিকতা-সবই মিলবে এক ছাদের নিচে। ইটালিয়ান খাবারের স্বাদ পাবেন স্বয়ং এই দেশে বসেই। শুধু কী তাই! পার্টি প্রোগ্রাম, ফ্যামিলি অকেশন কিংবা উত্সব-পার্বণের সবকিছুই করতে পারবেন মোজ্জারিয়ায়। কেননা সাড়ে ৬ হাজার স্কয়ার ফিটের এত বিশাল জায়গাজুড়ে রেস্টুরেন্টটি করা হয়েছে। এই বছরের শুরুর দিকে রেস্টুরেন্টটি চালু করা হলেও এখানে ভোজনবিলাসী মানুষের আনাগোনা দেখে মনেই হয় না এটা কয়দিন আগে চালু হওয়া রেস্টুরেন্ট। সকাল-সন্ধ্যা-দুপুর কিংবা রাত সবসময়ই ভিড় ভোজন রসিক মানুষের।
‘মোজ্জারিয়া ইটালিয়ান রেস্টুরেন্টে রমজান উপলক্ষে চলছে আকর্ষণীয় ইফতার অফার। মাত্র ৯৯৯ টাকায় আপনি পাচ্ছেন ইফতার এবং বুফে ডিনার। ইফতারে বাঙালিয়ানা খাবার এবং বুফেতে পাচ্ছেন ইটালিয়ান সব আইটেম। বুফেতে আপনি পাচ্ছেন ফিশ ফিঙ্গার, কার্লি ফ্রাইস, পাস্তা, পিজ্জা, স্যুপসহ ইটালিয়ান আরও কিছু আইটেম। মজার বিষয় হচ্ছে এই প্যাকেজে আপনি একপাশে বাঙালি খাবার ও অন্যপাশে পাবেন ইটালিয়ান খাবারের আইটেম। ক্রেতারা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেকোনো আইটেম।
মোজ্জারিয়ায় খাবারের ব্যাপারটিও অন্যসব রেস্টুরেন্ট থেকে আলাদা। প্রায়ই পরিবর্তন করা হয় খাবারের মেন্যু।
ম্যানেজিং ডিরেক্টর শারমিন সুলতানা বলেন, ‘খাবারের ব্যাপারে সবাই চায় নতুন ও ভিন্ন স্বাদ। তারই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে রাখা হয় নতুন ধরনের খাবার। তবে এসব খাবার একেবার নিজস্ব স্টাইলে করা হয়। তাই সবার আগ্রহটা একটু বেশিই থাকে খাবারের প্রতি।’ এর কিছু প্রমাণ মিলবে এর মেন্যু কার্ডেও। এটি খুললে দেখতে প্রথমেই চোখে পড়বে শেফ স্পেশাল মেন্যু। বিফ আইটেম, প্রন জাম্বালায়া, বিফ ইন ব্ল্যাক পিপার, পাস্তা, পিজ্জা—এমন সব মজাদার বিভিন্ন নামের খাবার। যেমন নামে রয়েছে ভিন্নতা, তেমনি খাবারের টেস্টও অন্য রকম।
আপনার প্রতিটি সময়কে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে খাবার। রেগুলার খাবারের পাশাপাশি তাই পাবেন সকাল, দুপুর ও রাতের আলাদা সেট। নিতে পারেন ড্রিংকস আইটেম। বিভিন্ন মিল্কশেকসহ রয়েছে নিজস্ব স্টাইলে বানানো কোমলপানীয়। আর হালকা নাশতার মধ্যে অ্যাপেটাইজ আইটেমসহ পাবেন স্যান্ডউইচ, পাস্তাসহ আরও আইটেম। এ ছাড়া ভারী খাবারের মধ্যে পাবেন চিকেন বা বিফ আইটেম, সঙ্গে কার্লি ফ্রাইস। আর স্টেকের অতুলনীয় স্বাদ উপভোগ করতে আসতেই হবে এখানে।
খাবারের সঙ্গে সঙ্গে থাকছে হালকা মিউজিকের ব্যবস্থা। যার মাধ্যমে খাবারকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে খেতে আসা ভোজনরসিকদের জন্য আরও একটি অফার রয়েছে। তা হলো, যে কেউ ইচ্ছা করলে এখানে স্টেজ পারফরম্যান্স করতে পারবেন। এজন্য রয়েছে পর্যাপ্ত স্পেস। এটা কেউ পার্টি করার জন্য ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র খাবারের দাম দিলেই হবে। খাবারের সঙ্গে গানের আমেজ রাখতে আলো-আঁধারি করা হয়েছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টটি খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।
যোগাযোগ :মোজ্জারিয়া ইটালিয়ান রেস্টুরেন্ট, আরএম সেন্টার (আগোরা বিল্ডিং), ১০১, গুলশান এভিনিউ (২য় তলা), ঢাকা।
