কারো বাসায় গিয়ে বসার ঘরের আসবাবপত্রের নান্দনিকতা দেখলেই বোঝা যায় বাসার কর্তাব্যক্তির আভিজাত্য। আসবাবপত্রে শুধু সৌন্দর্য থাকলেই হবে না, সেই সৌন্দর্যের শিল্পনন্দন ভাবটাও বজায় থাকতে হবে। আভিজাত্যের অনন্য আসবাবপত্রের খোঁজখবর নিয়ে এবারের আয়োজন। লিখেছেন মুশফিক হাসান
আর কয়েকদিন পরেই ঈদ। উত্সবের এই দিনে বাসায় অতিথির আগমন বাড়তি আনন্দ বয়ে আনে। আপনার বসার ঘরে শৈল্পিক ডিজাইনের আভিজাত্যময় একটি সোফাসেট থাকলে মন্দ হয় না। বর্তমানে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও তাদের ড্রয়িং রুমটাকে সুন্দর আসবাবপত্রে সাজাতে পছন্দ করেন। যেমন—বাসার প্রবেশপথের কোনায় দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রাখতে পারেন বড় আকৃতির স্ট্যাডি পিতলের প্রদীপদানি। প্রদীপদানির ওপরে দুদিকের দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে বসিয়ে দিতে পারেন কাঠের কারুকাজ করা আয়তাকৃতির আয়না। প্রদীপের সঙ্গে মেঝেতে রাখতে পারেন পিতলের হুঁকোর শো-পিস। আরেকটি পিতলের থালায় রাখতে পারেন বিভিন্ন আকৃতির মোম। যেকোনো উত্সবে প্রদীপের সলতের আলোতে আলোকিত প্রবেশপথ উষ্ণ-অভ্যর্থনা জানাবে ঘরে আগত অতিথিকে। শুধু প্রদীপের আলোতেই নয়, কর্নারকে আলোকিত করতে ব্যবহার করতে পারেন স্পটলাইট। সিলিংয়ে বসিয়ে দিন স্পটলাইট। তবে খেয়াল রাখবেন, স্পটলাইটের আলো যাতে হলুদাভ রঙের হয়। কারণ, হালকা হলুদ রঙের ছায়া ঘরে যেমন আনে আভিজাত্যের ছোঁয়া, তেমনি চোখে আনে প্রশান্তি। যে ঘরের কর্নারই সাজান না কেন, ঘরের আসবাব এবং আনুষঙ্গিক জিনিসপত্র হতে হবে হালকা নকশার। তবে বেশি কারুকার্যময় নকশার আসবাব রাখলে ভালো দেখায় না। চাইলে কর্নার ইন্টেরিয়র করা ঘরে মেঝেতে বসার ব্যবস্থা করতে পারেন। পুরো ঘরের দেয়াল সাদা রেখে কর্নারে রাখতে পারেন নান্দনিক ভাষ্কর্য। আপনার ঘরটি যেমনই হোক না কেন, খুবই অল্প খরচে ঘরের কর্নারটি সাজিয়ে ঘরে আনতে পারেন শৈল্পিকতার ছোঁয়া। ঘরে আভিজাত্যের ছোঁয়া দিতে নান্দনিক ডিজাইনের আসবাবপত্রের জন্য আপনি অনায়াসে যেতে পারেন বিজয় নগরের ডেলকো ফার্নিচার অ্যান্ড লাইটিংয়ের শোরুমে। তারা বাংলাদেশে এই প্রথম ফার্নিচার জগতে নিয়ে এসেছে ৯ শ’র বেশি পণ্য। আভিজাত্য ও শৈল্পিক নিখুঁত কাজ করা এই ফার্নিচার খুব সহজে ক্রেতাদের আকর্ষণ করে। এসব আভিজাত্য ও আকষণীয় পণ্যের মধ্যে রয়েছে হরেক রকম লাইটিং, লেটেস্ট থ্রিডি টিভি, শো-পিস, বেড সিট, পর্দা, কার্পেট, অ্যাক্যুরিয়াম যা আপনার বাসা ও অফিসকে করে তুলবে মনোরম ও মোহনীয়। ডেলকো ফার্নিচার অ্যান্ড লাইটিং চায়না ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত খুব এক্সক্লুসিভ ফার্নিচার নিয়ে আসে। ঈদ উপলক্ষে তারা ক্রেতাদের জন্য দিচ্ছে সর্বোচ্চ ১৭% ছাড়। সেইসাথে ডেলকো থেকে ঈদে পণ্য ক্রয় করলেই ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত আর্কষণীয় উপহার।
