ঈদের সাজ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:০৪
ঈদ আমাদের সবচাইতে বড় আনন্দের দিন। মুসলিম ধর্মের সবচাইতে বড় ধর্মীয় উত্সব ঈদ। ঈদের দিন বিশ্বের সকল মুসলমান নতুন জামাকাপড় পরে ঈদ উদযাপন করেন। দীর্ঘ একটি মাস রোজা-সংযমের পর আমরা ঈদ পাই। ঈদের সাজ হওয়া চাই স্বাভাবিক, যা আপনার ঈদের আনন্দ ও স্নিগ্ধতাকে ফুটিয়ে তুলবে। ঈদের দিনের সাজ নিয়ে লিখেছেন বিউটি এক্সপার্ট তানজিমা শারমীন মিউনি স কা লে র সা জ সাজসজ্জার প্রথম এবং শেষ কথাই হচ্ছে পরিচ্ছন্নতা। তাই ঈদের দিন সকালে সর্বপ্রথম প্রয়োজন পরিচ্ছন্ন শাওয়ার। তারপর চুলগুলোকে শুকিয়ে আয়রন কিংবা ব্লোডাই করতে পারেন। আবার ন্যাচারাল হেয়ারও রাখতে পারেন। সকালে নামাজের পরে সবাইকে আপ্যায়নের সময় চুল বাঁধতে পারেন পাঞ্চক্লিপ বা কোনো সেটিং ক্লিপ কিংবা ব্যান্ড দিয়ে। ত্বকে ওই সময় হালকা কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিলেই চলবে। চোখের সাজের ক্ষেত্রে ন্যাচারাল লুক বজায় রাখতে কপার, ব্রাউন, ব্রোঞ্জ ম্যাট শ্যাড ব্যবহার করুন। হালকা লাইনার ও মাশকারা লাগান। ঠোঁটে লাইট লিপ কালার। স ন্ধ্যা র সা জ সন্ধ্যার সাজে পোশাকের সাথে মানানসই পছন্দমতো মেকআপ নিতে পারেন, যেটিতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন তেমনই সাজুন। কেননা সবদিক থেকে আপনার সাজটি যদি পজিটিভ হয় তাহলে আপনার মনের আনন্দ ও আত্মবিশ্বাসই আপনাকে সকলের কাছে আরও বেশি সুন্দর করে তুলবে। রাতের সাজের সাথে যেকোনো পার্টি লুকই চলতে পারে। দু পু রে র সা জ ঈদের দিন দুপুরে দেখা যায় অনেকে অতিথি বাসায় আসেন, আবার বাইরেও যাওয়া হয়। সে ক্ষেত্রে সময়টা যেহেতু গরম এবং হঠাত্ বৃষ্টির আশঙ্কা আছে তাই মেকআপের সাজটা হবে হালকা, ত্বকের রঙের সাথে মিলিয়ে। কারণ দিনের কড়া আলোয় মেকআপের খুঁত সহজেই ধরা পড়ে। তাই সুন্দর ফিনিশিং হতে হবে বেজ মেকআপের। চোখের মেকআপের ক্ষেত্রে শিমারিং শ্যাড ব্যবহার করলে চোখ বড় দেখাবে। প্রয়োজন ও পছন্দ অনুযায়ী লাইনার ও ঘন মাশকারা লাগিয়ে নিন। ঠোঁটে হালকা লিপ কালার। ম্যাট হলেও ভালো লাগবে ওই সময়। মোটা ঠোঁটে ম্যাট লিপস্টিক দিলে ঠোঁট চিকন দেখাবে এবং গ্লসি হলে আরও মোটা দেখাবে। চু লে র সা জে র ক্ষে ত্রে ্বঈদের দিন বিউটি সেলুনগুলো বন্ধ থাকে। তাই সারাদিনের সাজে এমন হেয়ার স্টাইল সিলেক্ট করুন, যা সহজেই মেইনটেন ও ম্যানেজ করতে পারবেন। আপনার ঈদ আনন্দে হেয়ারস্টাইল যেন কোনোভাবেই বিরক্তির কারণ না হয়। তাই ঈদের সাজে চুল অনুযায়ী এক্সপার্টের পরামর্শে একটি হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিন। চুলের সতেজতা ও কোমলতা বজায় থাকলে সহজেই যেকোনো হেয়ারস্টাইল ম্যানেজ করতে পারবেন। ছোট চুল ব্লোডাই করুন। মিডিয়াম ও লং হেয়ারের ক্ষেত্রে মেসি বান বা বেণীর সমন্বয়ে বিভিন্ন আকর্ষণীয় হেয়ারস্টাইল করা যায়, যা সব ধরনের পোশাকের সাথেই সুন্দর মানিয়ে যায়। এ ছাড়া টুইস্ট করেও হেয়ার সেট করতে পারেন। ঈদের আগেই একবার ট্রাই করুন। তাহলে ঈদের দিন চুল নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। সু গ ন্ধি সুগন্ধি মনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। পরিবেশ, সময় ও পছন্দ অনুযায়ী সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। যাই পরুন আর যেভাবেই সাজুন খেয়াল রাখবেন, আপনার আরামের বিষয়টি। সাজসজ্জা হচ্ছে নিজের রুচি ও ভালোলাগার বহিঃপ্রকাশ। একটি সাজ নিজের কাছে যেমন ভালো লাগতে হবে, অন্যদের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। মনের খুশি, পরিতৃপ্তি, আত্মবিশ্বাস আপনাকে যতটা সুন্দর করে তুলতে পারবে হাজার কারেক্টিভ মেকআপের দ্বারাও তা সম্ভব না।