ঈদে মজাদার খাবার

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:০৫
ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে রসনাবিলাসের বিষয়টি ভুললে চলবে না। এই দিনে আপনি চাইলে ভিন্ন স্বাদের রান্না দিয়ে বাসার সদস্য ও অতিথি আপ্যায়নে বাহাবা পেতে পারেন। ঈদের দিনের মজাদার কয়েকটি রেসিপি নিয়ে এবারের আয়োজন স্টে য়া র ফ্রা ই বি ফ উ ই থ লে ম ন চি লি স স উপকরণ :গরুর মাংস হাড় ছাড়া ২ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চামচ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, অরিগেনো আধা চা চামচ, শসা স্লাইস আধা কাপ, টমেটো আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, লেমন চিলি সস, লেবুর রস আধা কাপ, মধু ২ টেবিল চামচ, শুকনা মরিচ ভিজিয়ে পেস্ট করা ১ টেবিল চামচ, চিকেন স্টক ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ। প্রণালি :মাংস পাতলা লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি বোলে সয়াসস, গোলমরিচ, লবণ, কর্নফ্লাওয়ার, রসুন বাটা, অরিগেনো ও মাংস দিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টা। মাংসগুলো অল্প তেলে ভেজে রাখুন। ফ্রাই প্যানে তেল দিন সাথে রসুন কুচি দিয়ে দিন। রসুনে রং এলে স্টক দিন। তাতে শসা, টমেটো, গাজর, বরবটি, ক্যাপসিকাম দিন। ১ মিনিট পর লেবুর রস, মধু, মরিচ পেস্ট দিয়ে মিশিয়ে মাংস দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলুুন। সি ন্ধি বি রি য়া নি উপকরণ :চাল ৫০০ গ্রাম, মুরগি ১ কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, শাহজিরা আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, চাট মসলা ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কেওড়া+দুধ+ফুড কালার মিশানো আধা কাপ, লবণ পরিমাণমতো, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ কাপ, এলাচ ৪টি, দারুচিনি ২টি, জয়ত্রী গুঁড়া ১ চিমটি, জায়ফল ১ চিমটি, পুদিনাপাতা ২ আটি, কাঁচা মরিচ ৮টি, তেল আধা কাপ, ঘি ৩ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ। প্রণালি :প্যানে তেল দিয়ে ৩ কাপ পেঁয়াজ দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিন। এবার এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, শাহজিরা দিয়ে একটু ভেজে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা-ধনে গুঁড়া দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিন। এবার মাংস দিয়ে কষিয়ে নিন। তারপর টকদই, চাট মসলা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। এবার ভুনা ভুনা করে মাংস রান্না শেষ করুন। মাংস হতে হতে চাল ৭০% সিদ্ধ করুন। লবণ দিয়ে এবার সসপ্যানে প্রথমে একটু তেল দিন এবার সিদ্ধ ভাত বিছিয়ে দিন তার উপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিন, এবার কেওড়ার জলের মিশ্রণটি একটু একটু করে চার জায়গায় দিন। এবার মাংস দিন। মাংসের উপর পুদিনা পাতা ছড়িয়ে দিন। এভাবে তিনটা স্তরে সাজিয়ে ফেলুন। সসপ্যানে ঢাকনা দিন এবং চুলায় অল্প আঁচে ২০ মিনিট দম দিন। এবার পরিবেশন করুন। ভি য়ে ত না মি স্টা ই লে চি কে ন জি ঞ্জা র উপকরণ :মুরগি ১ কেজি, আদা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, চিনাবাদাম বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, ওয়েস্টারসারি সস ২ টেবিল চামচ, শুকনা মরিচ কুচি ৫টি, কাঁচা মরিচ কুচি ৫টি, টমেটো কুচি আধা কাপ, তেল ১ কাপ, লেমনগ্রাস কুচি ১ টেবিল চামচ, চিকেন স্টক ১টি কিউব, কমলার ছোলার উপরের অংশ গ্রেটকরা ২ চা চামচ। প্রণালি :প্যানে তেল দিন তাতে আদা কুচি দিন। তারপর মুরগির টুকরোগুলো দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না মুরগি গোল্ডেন কালার হয়। এবার পেঁয়াজ কুচি, লেমন গ্রাস, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে ২ মিনিট রান্না করুন। ১ কাপ পানি দিন। তাতে চিকেন স্টক, লেমন জুস দিন। ১০ মিনিট পর ওয়েস্টারসারি সস, ফেটানো টকদই, বাদাম দিয়ে ১৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করুন। মাংসের তেল উপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন। শা হী মা ট ন রো স্ট উপকরণ :বড় টুকরো করে কাটা খাসির মাংস ১ কেজি, কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কিসমিস বাটা ২ টেবিল চামচ, তেল আধা কাপ, ঘি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ কুচি ৭টি, দারুচিনি টুকরো ২টি, এলাচ ৫টি, তেজপাতা ২টি, গরম মসলা পাউডার আধা চা চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই ৩ টেবিল চামচ, গুঁড়া মরিচ আধা চা চামচ, কেওড়ার জল ১ টেবিল চামচ, কাজু বাদাম টুকরো আধা কাপ। প্রণালি :খাসির মাংসে লবণ ও টকদই মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংসের টুকরোগুলো ভেজে নিন। প্যানে তেল দিন; এরপর এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ ভাজুন। হালকা রং হয়ে এলে আদা-রসুন বাটা, কাজু বাদাম, কিসমিস, গুঁড়া মরিচ দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিন। কষানো হলে ভাজা মাংস দিয়ে আবার কষান। এবার টক দই ও মিষ্টি দই দিয়ে মাংস কষিয়ে তাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে পানি টানিয়ে ফেলুন। ঘি, কেওড়া ও কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ দম দিয়ে নামিয়ে ফেলুন। খা সি র তা ন্দু রী উপকরণ :খাসির মাংস আধা কেজি, পেঁপে ছোকলাসহ পেস্ট ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, জায়ফল, জয়ত্রী পেস্ট আধা চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমমতো, চিনি ১ চা চামচ, লেবুর রস আধা কাপ, তেল আধা কাপ। প্রণালি :মাংসে সব উপকরণ দিয়ে মাখিয়ে ফেলুন। ২ ঘণ্টা রেখে দিন। ফ্রাই প্যানে মাংস টুকরোগুলো হালকা ভেজে নিন। এবার ওভেন ১০ মিনিট ফ্রি হিট করুন। ওভেন ট্রেতে মাংস দিয়ে ৪০ মিনিট বেক করুন ২০০ ডিগ্রিতে। ৪০ মিনিট পর মাংস উল্টিয়ে আবার ৪০ মিনিট বেক করুন। নামিয়ে পরিবেশন করুন।