নোটিশ বোর্ড

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:০৫
এবি ফ্যাশন তরুণ-তরুণী এবং শিশু-কিশোরদের জন্য এবি ফ্যাশন মেকারের ট্র্যাডিশনাল ঈদের পোশাকগুলো করা হয়েছে রং ও ডিজাইন বৈচিত্র্য দিয়ে। এছাড়া প্রতিটি টপস বা কুর্তার ডিজাইনের মোটিফ দেশীয় হলেও কাটিং-প্যাটার্নে পাশ্চাত্য স্টাইল অনুসরণ করা হয়েছে। পাশাপাশি থাকছে আউটগোয়িং তরুণীদের জন্য ওয়েস্টার্ন প্যাটার্নের দেশীয় আবহের পোশাক। বালুচর বাঙালির অভিজাত্যের পোশাক পাঞ্জাবি। আর ঈদ এলেই তারুণ্যের পাঞ্জাবির প্রতি ভালোবাসা যেন বেড়ে যায় কয়েকগুণ। পাঞ্জাবি মানেই বালুচর। আজিজ সুপার মার্কেটে একমাত্র বালুচরেই শুধু পাঞ্জাবি বিক্রি করা হয়। এখানে পাবেন নানা ডিজাইনের বাহারি সব পাঞ্জাবি। অঞ্জন’স ঈদ মানেই উত্সবের রঙে নিজেকে রাঙানো। তবে আধুনিক তারুণ্যের মধ্যে যারা বর্ণিল রঙে যুগপত্ রাঙাতে চান অঞ্জন’স তাদের জন্য এনেছে যুগলবন্দি ডিজাইনার কালেকশনস। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি কিংবা শাড়ি—সব কিছুইতেই থাকছে ফেব্রিক, ডিজাইন বা মোটিফের যুগপত্ উপস্থাপনা। বাসন্তী এই ঈদে সবার জন্য চাই নতুন ডিজাইনের নতুন পোশাক। তাই তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী বরাবরের মতো এবারের ঈদে সবার জন্য এনেছে আকর্ষণীয় ডিজাইনের পোশাক। পোশাকগুলোর মধ্যে আছে সালোয়ার-কামিজ, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া ও টি-শার্ট। রং, ডিজাইন, কাটিংয়ে বৈচিত্র্যপূর্ণ এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিফে। ড্রেসলাইন ফ্যাশন হাউস ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে আসন্ন ঈদ উপলক্ষে নতুন যে পোশাক নির্বাচন করেছে তার নাম ‘গোলাপ কুড়ি’। এই পোশাকটিতে পুরো বডিতে এমব্রয়ডারির কাজ করা এবং হাতার মধ্যেও চমত্কার এমব্রয়ডারির ছোঁয়া রয়েছে। এর ওড়না নেটের। হারবাল সলিউশানসের ঈদ অফার বারিধারা পার্ক রোডে অবস্থিত হারবাল সলিউশানস অ্যান্ড বিউটি স্পা দিচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ ছাড়। উত্সবের এই সময়ে স্পেশাল প্যাকেজের পাশাপাশি রয়েছে একটি প্যাকেজের সাথে অন্য প্যাকেজের নানা সেবা। এছাড়াও রয়েছে ২০০০ টাকা, ২০৫০ টাকা এবং ৪১০০ টাকার বড় প্যাকেজ। যেখানে ফেসিয়াল, পার্টি মেকআপ, স্পা, চুল রিবন্ডিং, চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, মিনি ফেসিয়াল, হারবাল ওয়েল ম্যাসাজ, ম্যানিকিওর সান বার্ন থেরাপি, প্যাডিকিওর-মেনিকিওর, বডি স্ক্র্যাব, হাফ লেগ ওয়েক্স, হাফ আর্মস ওয়েক্সসহ আরও নানা সেবা। এসব সেবায় ঈদ উপলক্ষে ১৫% বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ধান শালিক ঈদকে ঘিরে নতুন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ধান শালিক। এসব পাঞ্জাবিতে নানারকম ডিজাইনের হাতের কাজ ও কারচুপির কাজ। এছাড়া রয়েছে ভিন্ন ধরনের পোশাকের সমাহার। ধান শালিক সবসময় চেষ্টা করে তাদের পোশাকে দেশীয় ফ্যাশন ফুটিয়ে তোলার। এছাড়া এবারের ঈদে আরও রয়েছে টি-শাট, পলো শর্ট শার্ট ও শার্ট। আর বিশাল আয়োজনে থাকছে মেয়েদের টপ্স ও ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ফতুয়া। এছাড়া ধান শালিকের পোশাকের দাম ও রয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে। বিসর্গ এই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বিসর্গ ফ্যাশন রুচিশীল ক্রেতাদের জন্য বাজারে নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের নানা রকম শাড়ি। নজরকাড়া এসব শাড়ি রয়েছে ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই। ছেলেদের জন্য থাকছে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় পাঞ্জাবি। বিসর্গতে আরও থাকছে টপস, থ্রিপিস, ফতুয়া ও অর্নামেন্টস। ব্রাদার্স ফার্নিচারের কনফারেন্স অনুষ্ঠিত সম্প্রতি রাজধানীর বনানী ইনোটেল হোটেলে ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের দ্বিতীয় বার্ষিক অ্যাসোসিয়েটস কনফারেন্স-২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাদার্স ফার্নিচারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার। অনুষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর শরিফুজ্জামান সরকার এবং হেড অব মার্কেটিং এ কে এম মনির হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বে’র সু কালেকশন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য বে-এম্পোরিয়াম লি. তাদের নির্দিষ্ট শপগুলোতে এনেছে প্রায় ৪০০ আকর্ষণীয় সু লাইন। নতুন ডিজাইনগুলোর মধ্যে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের জন্য হাল ফ্যাশনের আকর্ষণীয় ডিজাইনের জুতা। বে এম্পোরিয়াম লিমিটেডের সিইও এমএ কাদের প্রেস ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যদের উপস্থিতিতে নতুন ঈদের সু লাইন উন্মোচন করেন। আড়ং-এর অনলাইন শপ চালু দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং চালু করেছে নতুন ওয়েব সাইট ও অনলাইন শপিং সুবিধা। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বেইলি রোডে ইনফিনিটি সম্প্রতি বেইলি রোডে ইনফিনিটি মেগামলের শুভ উদ্বোধন করা হয়েছে। ইনফিনিটি মেগামল কর্তৃপক্ষ ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে হাতের কাছে কেনাকাটার সব সুবিধা নিয়ে এসেছে। এখানে পাওয়া যাবে ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতা, মানি ব্যাগ, ঘড়ি, সানগ্লাস, বেল্ট ইত্যাদি। আবর্তন আবর্তন ঈদে এনেছে খানিকটা লম্বা লেন্থের স্লিমফিট ট্রেন্ডি সালোয়ার কামিজ। নেক লাইন ও ওড়ানাতে ভেরিয়েশন করা হয়েছে তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনা অনুযায়ী। ফেব্রিক্স ও পোশাকের রঙে ফেস্টিভমুড ও ডিজাইন ভেরিয়েশন করা হয়েছে গরমে স্বাচ্ছন্দ্যে পরার উপযোগী করে। আবর্তনে পাঞ্জাবি ও ছোটদের পোশাকের পাশাপাশি থাকছে মসলিন ও কটন শাড়ির বৈচিত্র্যময় কালেকশনস। ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি প্রাধান্য পেয়েছে শাড়ি বা পোশাকের ক্যানভাসে। এ. হাকিমের পর্দা ঢাকা ইসলামপুর চায়না মার্কেটের বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা, সোফা ও গাড়ির সিট-কভারের কাপড় পাইকারি বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স আসন্ন ঈদ উপলক্ষে তাদের প্রতিষ্ঠানে প্রচুর দেশি-বিদেশি কাপড়ের পসরা সাজিয়েছে। রুচিসম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয়, তাই আগে থেকেই ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। বেনারসি পল্লীতে রুনা লায়লা দীর্ঘ দুই মাস বিদেশে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী উপমহাদেশের গর্ব রুনা লায়লা। বিদেশে যাওয়ার আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সেরা গায়িকার পুরস্কার গ্রহণ করেছেন রুনা লায়লা। দেশে ফিরে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। শুক্রবার রাজধানীর মিরপুর বেনারসি পল্লীতে ‘প্রেমজয়’ নামের একটি নতুন শো-রুম উদ্বোধন করেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। টপ টেন ফেব্রিক্স টপ টেন ফেব্রিক্স ঈদকে সামনে রেখে সেজেছে নতুন সাজে। এবারের ঈদ ফেস্টিভ্যালে বিদেশি নতুন নতুন ব্র্যান্ডের কাপড়ে সাজিয়ে তুলেছে তাদের প্রত্যেকটি শাখা। ঈদে কমমূল্যে আকর্শনীয় ডিজাইনে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি বানানো যাবে টপ টেন ফেব্রিক্সের যেকোনো শাখায়। মোহাম্মাদপুরে নাদিয়া ফার্নিচার সম্প্রতি ঢাকার মোহাম্মাদপুরে নাদিয়া ফার্নিচার লি.-এর শোরুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ. করিম মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জহিরুল আলম, ব্রাদার্স ফার্নিচার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহা-সচিব ইলিয়াস সরকার প্রমুখ। মুসলিম কালেকশন ঈদ সামনে রেখে তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উত্সব ঈদুল ফিতর, তাই প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব শার্ট। বাহারি ডিজাইনের এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে। রূপকথা ফ্যাশন হাউস রূপকথার ঈদ উপলক্ষে নান্দনিক আয়োজন করেছে। তারা মূলত পোশাক ও কাপড়ের মান এবং প্রিন্টের প্রতি যথেষ্ট যত্নশীল। এখানে পাওয়া যাচ্ছে টি-শার্ট, পলো টি-শার্ট, পাঞ্জাবি ও ফতুয়া বাচ্চাদের আকর্ষণীয় টি-শার্ট। তাদের ঈদের কালেকশনে নতুন ২১টি টি-শাার্টের ডিজাইন সংযোজিত হয়েছে। বার্ডস আই এই ঈদে দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে শত শত ডিজাইনের আকর্ষণীয় ফ্যাশনেবল নান্দনিক পোশাক। বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, শার্ট, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি ও সেমি লং পাঞ্জাবি। এছাড়া বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে। রাজকন্যায় বাহারি ডিজাইনের কামিজ ঈদের আনন্দের বড় মাধ্যমটি হলো পোশাক। আমাদের দেশের ঈদ নতুন পোশাক ছাড়া কল্পনাও করতে পারে না কেউ। তাই ঈদ এলেই সব শ্রেণীর মানুষের ঢল পড়ে পোশাকের দোকানগুলোতে। তবে মেয়েদের পোশাকের বাহার খুব বেশি দেখা যায় ঈদে। নানা রঙের, নানা ঢঙের পোশাক ছড়িয়ে যায় পোশাকের দোকানে দোকানে। ব্যস্ত সময় কাটে তখন পোশাক ব্যবসায়ীদের। এমনই ব্যস্ত একজন পোশাক ব্যবসায়ী মনোয়ার খানমের সাথে কথা হয় ঈদের পোশাক বিক্রি নিয়ে। মনোয়ারা খানমের কর্ণফুলি গার্ডেন সিটিতে ২য়, ৩য়, ৪র্থ তলায় তিনটি কাপড়ের দোকান আছে ‘রাজকন্যা’ নামে। ১ম রোজা থেকেই ঈদের ব্যস্ততার জন্য তার দৈনন্দিন রুটিনেও এসেছে তুমুল পরিবর্তন। সন্তান ও সংসারে সময় দিতে পারছেন না। সকাল ১০টায় দোকান খুলেন, রাত ৩টা পর্যন্ত কাজ করেন তিনি। ১টি দোকানের ক্যাশে বসেন। এবং বাকি ২টি দোকানও এরই মাঝে দেখাশোনা করতে হয়। ৮ জন কর্মচারী আছেন তিন দোকানে। অন্যান্য বারের চেয়ে এবার ঈদে ‘রাজকন্যা’ দোকানে ভিড় বেশি এবং বিক্রিও ভালো। ‘রাজকন্যা’তে এবারের ঈদে মেয়েদের পোশাক হলো টু পিস, থ্রি পিস, সাধারণ সব ধরনের শাড়ি, বিয়ের শাড়ি, পার্টি শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি। বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, দুবাই, চায়না এসব দেশ থেকে আনা পোশাক ‘রাজকন্যাতে’ পাওয়া যায়। এই মার্কেটের পরিবেশ খুব চমত্কার। তিনি জানালেন, ‘একজন নারী ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত কাজ করতে গিয়ে কোনো প্রতিকূলতার মুখে পড়তে হয়নি। মার্কেটে অন্যান্য সহকর্মী ব্যবসায়ীর সাথে হূদ্যতা খুবই গভীর। তবে বিশ বছর আগে যখন নারী ব্যবসায়ী হিসেবে একা কাজ শুরু করেন সেই সময় ও বর্তমান সময়ে অনেক পার্থক্য। বর্তমান সময়ে মেয়েরা অনেক এগিয়েছে। নিজের জীবনের কঠিন সময় থেকে এটা অনুভব করি। তবে বর্তমানে মেয়েদের এগিয়ে যাওয়া দেখে খুব আনন্দ পাই। ঈদে নিজের প্রস্তুতি নিয়ে কোনো পরিকল্পনা নেই। কারণ ঈদে একজন পোশাক ব্যবসায়ীর সাজসজ্জা বা আনন্দ ভুলে যেতে হয়। ক্রেতাদের কেনাকাটা এবং ক্রেতাদের পছন্দের পোশাকটি সঠিক মূল্যে পৌঁছে দেওয়াই পোশাক ব্যবসায়ীর আনন্দ।’