যেকোনো খেলাই একটানা অনেক সময় ধরে খেলা বেশ কঠিন। তার ওপর এই একটানা খেলে যাওয়ার সময়টি যদি হয় তিন দিনেরও বেশি সময় ধরে তবে সেটি অধিকাংশ মানুষের জন্যই অসম্ভব হয়ে পড়ে। তবে সবচেয়ে বেশি সময় ধরে পুল খেলে রেকর্ড গড়ার পথে এমনই এক কা্ল করেছেন যুক্তরাজ্যের কলিন পিলচার ও মার্ক মুরে। সম্প্রতি একটানা ৮৮ ঘণ্টা বা তিন দিন ১৬ ঘণ্টা একটানা পুল খেলার রেকর্ড গড়েন এই দু’জন এবং এই খেলার পথে একে অন্যের সাথে মোট ৭৭০ ফ্রেম গেম খেলেন তারা। মজার বিষয় হলো ২০১১ সালে প্রায় ৭২ ঘণ্টা একটানা পুল খেলে এই রেকর্ডটি প্রথম নিজেদের নামে লিখিয়েছিলেন কলিন ও মার্ক। তবে এর অল্প কিছুদিন পরেই অপর এক জুটি ৭৫ ঘণ্টা একটানা পুল খেলে রেকর্ডটি দখল করে নেন যেখান থেকে আবারও রেকর্ডটিকে নিজেদের করে নিলেন কলিন ও মার্ক।
