চলমান বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে ১ ও ২ জুন সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর পূর্বে আগামী ৩ জুন কার্যদিবস রয়েছে। ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক/মিলারগণ যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু
এতে আরও বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর আগে আগামী ৩ জুন (সোমবার) কার্যদিবস রয়েছে। ঈদের আগে আগ্রহী কৃষক বা মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদফতরের সংগ্রহ কেন্দ্রগুলোতে তাদের ধান, গম, চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
