এক্সবক্স এন্টারটেইনমেন্ট স্টুডিও বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:৩১
এ বছরের শেষ নাগাদ এক্সবক্স এন্টারটেইনমেন্ট স্টুডিও বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট। সম্প্রতি এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার তার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক ইমেইলে এমন তথ্য জানিয়েছেন। নেটফ্লিক্স এবং অ্যামাজনের বিভিন্ন টিভি শোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্য নিয়ে নিজস্ব টিভি শো তৈরি করার জন্য এই স্টুডিও প্রতিষ্ঠা করেছিল মাইক্রোসফট। মাইক্রোসফটের জনপ্রিয় সায়েন্স ফিকশন ভিডিও গেম ‘হালো’ এই স্টুডিও থেকেই তৈরি করা হয়েছিল। মাইক্রোসফটের পুনর্গঠনের ধারাবাহিকতাতেই এক্সবক্স এন্টারটেইনমেন্ট স্টুডিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে দেওয়া হয়েছে বলে ইমেইলে জানিয়েছেন স্পেন্সার। কর্মীদের প্রতি এই সিদ্ধান্ত সহজভাবে গ্রহণ করার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি।