কেনিয়ার প্রতিরক্ষা বিভাগ এবং এর একজন মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অ্যাক্টিভিস্টরা হ্যাক করেছে এই দুই অ্যাকাউন্ট। ‘অ্যানোনিমাস’ নামের একটি হ্যাকার দল এই ঘটনা ঘটিয়েছে বলে অ্যাকাউন্ট হ্যাক করার পর ওই অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে। এরকম একটি পোস্টে তারা বলেছে, ‘কেনিয়াতে যারা অর্থ চুরি করছো, তাদের সবার বিরুদ্ধেই আমরা লাগবো।’ হ্যাকাররা কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সমালোচনা করে বলেছে, তিনি কেবল ধনীদের স্বার্থ রক্ষার জন্যই কাজ করছেন। পোচার ও মাদক চোরাচালানকারী ঠেকাতেও কেনিয়ার সরকারের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
