ক্যাপশন নিউজ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:৪৮
সম্প্রতি অনুষ্ঠিত উত্তরা ব্যাংক লিমিটেডের তৃতীয় আঞ্চলিক প্রধান সম্মেলনে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, সাবেরা আক্তারী জামাল, মোহাম্মদ মোশারফ হোসেন ও মোহাম্মদ রবিউল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন ০০০০০ সম্প্রতি অনুষ্ঠিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম জাকারিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদিত হয় ০০০০০০ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ২২৫তম সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ সভাপতিত্ব করেন। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন