রাউজানের এক ইউপি সদস্য আনোয়ার হোসেন জসিম (৪৫) নামে এক ব্যক্তিকে হাটহাজারীর নাঙ্গলমোড়া হাইস্কুল মাঠে গত রবিবার রাত সাড়ে তিনটায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাউজান উপজেলার নাদিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, সোমবার ভোরে রেজাউল করিম নামে এক ব্যক্তি জসিমকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
হাটহাজারি থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
