চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১৭
নওগাঁর রাণীনগরের সাইফুল ইসলাম সুজলের সাড়ে চার বছরের কন্যা সাদিয়া আক্তার ( সোমা) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রায় দু’মাস যাবত্ সে ঢাকা শিশু হাসপাতালে চিকিত্সাধীন। চিকিত্সকদের মতে সাদিয়ার প্রায় দেড় বত্সর যাবত্ নিয়মিত চিকিত্সা চালিয়ে যেতে হবে। এতে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু গরিব পিতা সুজলের পক্ষে এত টাকা যোগান দেয়া সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের নিকট তিনি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ সাইফুল ইসলাম সুজল, সঞ্চয়ী হিসাব নং- ০০২১২৫৬৭৬, সোনালী ব্যাংক, রাণীনগর বাজার শাখা, নওগাঁ। মোবাইল ও বিকাশ নং- ০১৭৯৭৫৪১০৭৭। মোঃ শামসু রহমান শেরপুরের নালিতাবাড়ীর দরিদ্র দর্জি ৩ সন্তানের জনক মো. শামসু রহমান ওরফে শামসু শেখ (৪৬) ক্যান্সারে ভুগছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার অপারেশনের পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে তিনি অপারেশন করাতে পারছেন না। এই চিকিত্সা ব্যয় মেটানো তার পক্ষে একেবারেই অসম্ভব। তাই তিনি সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট (যাকাতসহ) আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, নাজমা বেগম (স্ত্রী) সঞ্চয়ী হিসাব নং ৯৯৭১ সোনালী ব্যাংক নালিতাবাড়ী শাখা, নালিতাবাড়ী-শেরপুর।