বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন এমপি জেবুন্নেছা আফরোজ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তিনি রবিবার বরিশাল থেকে রওনা হয়ে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, এডভোকেট লস্কর নূরুল হক, যুবলীগ নেতা শাহিন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহে নেওয়াজ শাহিন, মেজবা উদ্দিন জুয়েল, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনূর বেগম, নাজনিন আক্তার, রেসমী বেগম প্রমুখ।