বনাঞ্চলে ১ মহিলা আটক

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:২৬
বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে গত রবিবার রাতে হেরোইন ও ৯ হাজার জাল টাকাসহ হালিমা (৩৫) নামে এক মহিলাকে আটক করেছে বিজিবির সদস্যরা। বিজিবি ২৬ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও ১ হাজার টাকার ৯টি জাল নোটসহ এক মহিলাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছে।