মাগুরায় এখনো উড়ছে বিদেশি পতাকা!

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫১
মাগুরা প্রতিনিধি বিশ্বকাপ ফুটবল এক সপ্তাহ শেষ হলেও মাগুরায় এখনও বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যাচেছ। বিভিন্ন দলের সমর্থকরা পতাকা নামানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না। ফলে বিভিন্ন বাড়ির ছাদে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানীর পতাকা উড়তে দেখা যাচ্ছে। এর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানী দলের পতাকা ছিল বেশি। কিন্তু বিশ্বকাপ ফুটবল শেষ হলেও অনেকে পতাকা নামিয়ে ফেললেও বহু ভবনের ছাদে এখনো বহু পতাকা উড়তে দেখা যাচ্ছে ।