পূর্ণ পেনশন সমর্পণকারীদের আবেদন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:০২
পূর্ণ পেনশনভোগীদের বিধবা স্ত্রীগণ স্বামীর মৃত্যুর পর বাত্সরিক দুটি উত্সবভাতাসহ পূর্ণ পেনশন ভোগ করে চলেছেন। তদ্রূপ পূর্ণ পেনশন সমর্পণকারীদের শুধু মেডিক্যালভাতা ও দুটি উত্সবভাতা ভোগীদের মৃত্যুর পর তাঁদের বিধবা স্ত্রীদেরও ভোগ করার বিষয়ে আদেশ জারির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আবদুস ছালাম মিয়া, সালমাবাদ, টাঙ্গাইল