জয়পুরহাটে আদালত চত্বর থেকে একজনকে অপহরণ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:১৩
জয়পুরহাটে আদালতে মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে এক ব্যক্তি অপহূত হয়েছেন। গতকাল সোমবার কালাই উপজেলার ছত্রগ্রামের মৃত আবু সাঈদের ছেলে আব্দুল আজিজ জমি সংক্রান্ত একটি মামলার হাজিরা দিয়ে উকিল বারের গেটের সামনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাত্ ৬/৭ জন যুবক মোটরসাইকেল নিয়ে এসে আজিজারকে জোড়পূর্বক তুলে নিয়ে চলে যায়। অপহূত আজিজার ছেলে মিলন জানান, একই এলাকার আবু বক্করের ছেলে মুসা তার বাবাসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। সেই মামলার হাজিরা দেয়ার পর বাদী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানান, অপহূত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।