রাবির আবাসিক হল ২৪ জুলাই থেকে বন্ধ

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:১৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ কথা জানান। বিশ্ববিদ্যালয় পঞ্জিকা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ১৫ দিনের এ ছুটি শেষে আগামী ৬ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ৩ আগস্ট থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়াও আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিল। আগামী ২৪ জুলাই বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৪ আগস্ট সকাল ৯টায় আবাসিক হলসমূহ শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।