হাজেরা খাতুন
পটুয়াখালী গলাচিপার সাবেক সংসদ সদস্য মরহুম আ. বারেক মিয়ার স্ত্রী ও চিকনিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এরশাদ হোসেন বাদলের মা হাজেরা খাতুন (৯০) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
আমিনুল ইসলাম মনি মিয়া
চলচ্চিত্র পরিচালক নাট্যকার এস এ হক অলিকের বাবা সমাজ সেবক আমিনুল ইসলাম মনি মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুনসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
