রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:১৪
আবুল হাসেম মিয়া নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম মিয়া ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাড়ির সামনে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।