ওর ডাকনাম পূর্ণা। পুরোনাম মালাভাত পূর্ণা। বয়স এখনো চৌদ্দ পেরোইনি। নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনা করছে একটি সমাজকল্যাণমূলক বিদ্যালয়ে। পূর্ণা একজন কৃষকের সন্তান। পূর্ণার বাবার নাম দেবদাস ও মায়ের নাম লক্ষ্মী। পূর্ণারা তিন ভাইবোন। সুখেই আছে তারা। পূর্ণাদের বাড়ি ভারতের অন্ধ প্রদেশের নাজিমাবাদ জেলায়। ক্ষুদ্র নৃগোষ্ঠির কিশোরী পূর্ণার জীবনে ২৫ এপ্রিল একটি উজ্জ্বল দিন। এদিন পূর্ণার পৃথিবীর সবচেয়ে বড় পর্বত জয়ের স্বপ্ন সফল হয়। অর্থাত্ পূর্ণা এভারেস্ট চূড়ায় ওঠে সবচেয়ে কম বয়সী নারী এভারেস্ট জয়ের সনদ অর্জন করে। নভেম্বর মাসে এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করে এবং সফল হয় ২৫ এপ্রিল। অবশ্য এসময় তার সাথে ছিলো সহপাঠী আনন্দ কুমার। মালাভাত পূর্ণার অনেক স্বপ্ন। হিমালয় পর্বত শিখর জয়ে নিজেকে গঠিত মনে করছে। ভবিষ্যতে সে একজন আইপিএস কর্মকর্তা হতে চায়। সে তার দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে চায়।
মো. শাহরিয়ার
