জামা

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৪
ঈদের জামা আনবে মামা চাঁদ রাতে আজ আসবে সে, ঘুম ধরে না ঘুম ধরে না নতুন জামায় হাসবে সে। আসলো মামা হাতের জামা রক্ত চুইয়ে পড়ছে গো, কাঁদছে মা-ভাই, অনেক মামাই মটর চাপায় মরছে গো! চাঁদ উঠে না ফুল ফোঁটে না -পাশের বাড়ির বন্ধদ্বার, কাঁদছে খুকি গোমড়ামুখী ঈদের খুশি অন্ধকার।