গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ। ওপাড়ে চলে গেলেও তার লেখনীগুলো রেখে গেছেন সবার জন্য। রেখে গেছেন তার স্মৃতি, তার ভালোবাসা, তার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে কাজ করছে কথাসাহিত্যিক ‘হুমায়ূন আহমেদ’কে ঘিরে গড়ে ওঠা সংগঠন ‘হিমু পরিবহন’। প্রথম অবস্থায় এই সংগঠনটি ফেসবুক ভিত্তিক থাকলেও বর্তমানে সাংগঠনিক রূপ নিয়েছে। ১৯ জুলাই হুমায়ূন আহমেদের ২য় মত্যুবার্ষিকী। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা। হুমায়ূন পরিবারের সাথে যুক্ত হবে তারা। তার সাথে থাকবে হিমু পরিবহনের নিজস্ব কিছু আয়োজন।
সারা দেশ থেকে আসা শতাধিক হিমু পরিবহনের প্রতিনিধি আগামী ১৯ জুলাই ভোর বেলায় নুহাশ পল্লীর উদ্দেশে যাত্রা করবে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাবে। সাথে থাকবে বিশেষ দোয়া ও মুনাজাত। ওই দিনই হিমু পরিবহনের শাখাসমূহে দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে তারা।
হিমু পরিবহন হুমায়ূন ভক্তদের লেখা নিয়ে একটি বই প্রকাশ করবে। বইটির নাম ‘হিমু পরিবহন’। হিমেল হোসেন হিমুর সম্পাদিত বইটির প্রচ্ছদ করেছে ধ্রুব এষ। বইটির মোড়ক উন্মোচন হবে নুহাশ পল্লীতেই। ওই দিনই নুহাশ পল্লী যাবার পথে পথ-নির্দেশিকা লাগাবে তারা। ১৯ জুলাই গরীব, ছিন্নমূল শিশুদের সাথে ইফতার করবে হিমু পরিবহন। নান্দনিক হিমু স ষ্টা হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যু বার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি থাকলেও এবারও কোন ভূমিকা নেই। তাই পরিবারের পাশে থেকেই কাজ করবে হিমু পরিবহন।
