হরদম রোজাদার ছেলেটির হয় কখনো ঈদ? পায় না খাওয়া-পরা-আদর গায় দুখেরই গীত খালি গায়ে জীবন কাটে- হোক গ্রীষ্ম-শীত, ওই ছেলেটির সঙ্গে এবার নতুন জামা পরে— ঈদগাহে যাবো বুকে বুক মেলাবো ওকে নিয়ে একই ঘরে পোলাও সেমাই খাবো ঈদের খুশি আনন্দে ভাই স্বপ্নেই হারাবো—