ঈদ আসে

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৫
প্রতি বছর ঈদ যে আসে ধনী গরীব নিজ ভুবনে খুশির বন্যায় শুধু ভাসে নয়া জামা গায়ে পরে বিশাল মাঠে নামাজ শেষে কুশল জানে হাতটি ধরে ত্রিশ দিনে রোজা রেখে ঈদের খুশি হয় যে খাঁটি আগের সাঁঝে চাঁদটি দেখে ধন বিলিয়ে দুঃস্থ মাঝে যে জন ঈদের খুশিটা নেয় পরকালে হতাশ হয় না যে।