পথের ফুল

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৫
ঈদ এসেছে তাদের জন্য যারা খুবই ধনী, যাদের আছে ব্যাংক-বাড়িতে টাকা-কড়ির খনি। গরিব ঘরের ছোট্ট মেয়ে জামা, জুতো পায়নি— গোমড়া মুখে, গালে হাত সেমাই গোলাও খায়নি। অবাক চেয়ে জলের নয়ন ছেঁড়া জামার মেয়েটা, কার কন্যা, ভগ্নি কার? কেউ জানে না কে এটা।