কোথায় তুমি বসত করো কোথায় বাড়ি-ঘর
বাড়ি আমার ভাটির দেশে পুতুলখালির চর।
ভোর না হতে শাপলা ফোটে ফুলের সে কি ঢল
শীত এলেই অতিথি পাখি আনন্দে উচ্ছল।
নদীর মাঝে শিশুকছানা লম্ব দিয়ে যায়
মোষের পিঠে শালিক পাখি আকাশটাকে চায়।
কেউ ভোলে না খায় যদি সে কাঁচা দইয়ের সর
খই না যেন নয়নতারা — ধান্যহাসির ঝড়।
ইলশেজালে রুপোর মেলা ওঠে খুশির ঢেউ
সাগরপাড়ে জলোচ্ছ্বাসে ডরায় না যে কেউ।
