২৩ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ৮ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৪ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: চুনী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল, উদ্যমী ও মেধাবী। আপনি দ্রুত চিন্তা করতে, দ্রুত কাজ করতে ভালবাসেন। ভালবাসেন জীবনের গতি ও দ্রুততা। আপনি সবসময় নতুন কাজকে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান। দ্রুত আবেগপ্রবণ সিদ্ধান্তে আপনার জীবনের গতিকে কয়েকবার পাল্টে দিতে পারে। অল্প বয়সেই জীবনের লক্ষ্য সম্পর্কে আপনার সিদ্ধান্ত নেয়া উচিত। লক্ষ্যে অবিচল থাকলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্র করতে পারবে না ।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্রাট হেইলি সেলাসি, রাজনীতিক বাল গঙ্গাধর তিলক, হাফেজ হাবিবুল রহমান, অভিনেত্রী একা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কর্ম পরিবেশ ভালো থাকবে। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যেতে হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ উচ্চ শিক্ষার্থে কোনো সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। গোপন কোনো ইচ্ছা পূরণ হতে পারে। অকারণ ঝামেলা এড়িয়ে চলুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের প্রতারণার শিকার হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা নিতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয় বা বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্তৃপক্ষের দ্বারা কোনো কারণে তিরস্কৃত হতে পারেন। পরে থাকা কাজ শেষ করা কঠিন হবে। আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। তবে সঞ্চয়ের চেষ্টা সফল নাও হতে পারে। অহেতুক উদারতা না দেখালেই ভালো করবেন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পড়াশোনার পরিবেশ খুব একটা ভালো থাকবে না। মিথ্যা বদনামের কোনো খবর পেয়ে বিচলিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কারো আচরণে হতাশাগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সময় খুব একটা অনুকূল নয়। কর্ম ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তিবোধ করবেন। আজ কারো দায়িত্ব না নিলেই ভালো করবেন। অন্যথায় বদনামের সম্মুখীন হতে পারেন। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের যোগ আছে। আজ কাজের চাপ কিছুটা হ্রাস পেতে পারে। মনবল বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সকল ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ভ্রমণ যোগ আছে। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। আজ আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করা কঠিন হবে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ দিনটি অনুকূল নয়। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। পারিবারিক পরিবেশ মানিয়ে চলার চেষ্টা করুন। অন্যের দায়িত্ব ঘাড়ে নেয়া ঠিক হবে না। অন্যথায় বদনামের সম্মুখীন হতে পারেন।
