মেট্রোসেমের সাথে টোল গ্রাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে লাফার্জ সুরমা

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২০:২৩
মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের সাথে টোল গ্রাইন্ডিং চুক্তি স্বাক্ষর করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। গতকাল ঢাকায় লাফার্জের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী লাফার্জ সুনামগঞ্জের ছাতক কারখানা থেকে নিজস্ব সিমেন্টের কাঁচামাল ক্লিংকার সরবারাহ করবে মেট্রোসেমের কারখানায় এবং সেখানেই লার্ফাজের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট তৈরি হবে। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহি তারেক এলবা এবং মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। - প্রেস বিজ্ঞপ্তি