সম্প্রতি সেল সিটি-২ উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, (পিআর এন্ড মিডিয়া) আসিফুর রহমান খান, ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক, (মোবাইল) আলেয়া শারমীন প্রমুখ
০০০
ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পনি লিমিটেডের ২৮তম এজিএম ও ৯ম ইজিএম সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় গত বছরের জন্য প্রতিটি ১০/- টাকার শেয়ারের জন্য ১১ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড এবং ২৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়
০০০
সম্প্রতি অনুষ্ঠিত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ষান্মাসিক শাখা ইনচার্জ সম্মেলন-২০১৪ কোমপানীর ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কোম্পানীর চেয়ারম্যান মো. আবুল হাসেম উপস্থিত ছিলেন
