রমজানের পর এল আবার অনেক খুশির ঈদ
এই খুশিতে দুই চোখেতে নেই তো আমার নিদ।
ঈদের নামাজ পড়তে যাব মাথায় টুপি পরে
খোদার কাছে চাইব দোয়া ঈদের নামাজ পড়ে।
নামাজ পড়ে সবার সাথে মেলাব বুক বুকে
হিংসা বিভেদ ভুলে গিয়ে থাকব সবাই সুখে।
নতুন জামা-কাপড় পরে ঘুরব সারাদিন
সালামি নেব সেমাই খাব নাচব তা ধিন ধিন।
বাঁকা চাঁদের বাঁকা হাসি বড্ড যে সুন্দর
ঈদের দিনের খুশির আমেজ থাকুক জীবনভর।
ষষ্ঠ শ্রেণি, মোহাম্মদবাগ ব্রাইড ইষ্টার স্কুল এন্ড কলেজ, ঢাকা
