ব্যাটারি চার্জ দিতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:২২
নগরীর ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম ওসমান গণি (৩৫)। সোমবার রাত ২টার দিকে স্থানীয় একটি রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। গ্যারেজের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওসমান গণির বাড়ি গাইবান্ধা জেলায়।