নারায়ণগঞ্জে অপসোনিন কর্মকর্তাকে গুলি, টাকা ছিনতাইয়ের চেষ্টা

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:২২
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকাতে মঙ্গলবার দুপুর ১টায় একটি ওষুধ কোম্পানির দুইজনকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা হয়। অপসোনিন ফার্মাসিউটিক্যালের নারায়ণগঞ্জ অফিসের ইনচার্জ এম এ শাহীন জানান, তিনি ও অপসোনিনের অপর কর্মকর্তা আব্দুর রাজ্জাক টাকার ব্যাগ নিয়ে রিকশায় করে নারায়ণগঞ্জ শহরের দিকে যাওয়ার সময়ে অফিসের সামনেই মোটরসাইকেলে করে আসা দুইজন ছিনতাইকারী ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে রাজ্জাকের শরীরে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জের হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ছিনতাইকারীদের গুলিতে একজন আহত হয়েছে। তবে টাকা ছিনতাই করা যায়নি।