উঠল ঈদের চাঁদ ছুটল খুশির বান জাগল পাখি, জাগল বন খোকাখুকির জাগল মন গাইল খুশির গান। জামা-জুতোয় ভরল হাট রঙিন হলো দোকানপাট এসব কিনে খোকাখুকির উঠল নেচে প্রাণ।