রংপুরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী মানিক মিয়ার (২০) দীর্ঘ ১০ দিনেও কোন সন্ধান পাওয়া যায়নি। ১২ জুলাই কুমিল্লা গৌরিপুর উপজেলার কচুয়া এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। বর্তমানে নিখোঁজ ছোট ভাইয়ের কোন খোঁজ না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বড় ভাই আমজাদ হোসেন। রংপুর মহানগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকার মৃত. আনোয়ার হোসেনের পুত্র মানিক মিয়া অন্য শ্রমিকের সাথে গৌরিপুরের কচুয়া এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে যায়। সেখানে কাজ করা অবস্থায় ১২ জুলাই নিখোঁজ হয়। পরে সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজ মানিক মিয়ার উচ্চতা ৪ ফিট ৯ ইঞ্চি, গায়ের রং ফর্সা। যদি কোন সহূদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে রংপুর সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ০১৭২১-৭৬৪৯৭৬ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
