পৃথক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৫৪
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুত্স্পষ্ট হয়ে ও পানিতে ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেটে মা-মেয়েসহ নিহত ৩ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে রোকশানা বেগম (৩৫), তার মেয়ে মীম (৮) ও সিএনজি অটোরিকশা চালক আবদুস সালাম (২৫) মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবাই সিএনজি অটোরিকশা যাত্রী বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি মোরসালিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্েগ প্রেরণ করে। কামারখন্দে সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের চাপায় মুসা ভূইয়া (৩৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুসা ভূইয়া কামারখন্দ উপজেলার কুড়া উদয়পুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নছিমনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ধনেশ্বরগাতি সড়কের সিংড়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি নছিমন বীরেন্দ্র নাথ শিকদার (৬০) নামে এক ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয় । নিহতের বাড়ি শালিখার সিংড়া গ্রামে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন নামে একজন নিহত হয়েছেন। তিনি সোমবার রাতে বকশীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে খেয়ারচর যাওয়ার পথে ঝালরচর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়। রাতেই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় আতর আলী (৫৫) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সরাইল নাসিরনগর সড়কের সরাইল উপজেলা সদরের স্থানীয় হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতর আলী উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে আতর আলী সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চালক হেলাল মিয়া (২৫) বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে তাকে ধাক্কা দেয় এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর পর হেলাল গা ঢাকা দেন। গাড়ির ধাক্কায় ছাত্রের মৃত্যু সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ইউনিয়নের বন্দর নামক স্থানে বাগাট দাখিল মাদ্রাসার ছাত্র ৮ম শ্রেণী, মো. আলহাজ মোল্যা (১৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার পিতার নাম মো. আবুল কালাম মোল্যা। বাড়ি উপজেলার পূর্ব চরবাগাট গ্রামে। গত সোমবার আহত অবস্থায় তাকে মধুখালী উপজেলা কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে আলহাজের অবস্থার অবনতি হলে ঢাকা পাঠিয়ে দেয়া হয়। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। স্কুল ছাত্রের সলিল সমাধি ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্র আদনান গত সোমবার বংশী নদীতে ডুবে মারা গেছে। ইফতারের কয়েক মিনিট আগে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক ছুটে আসে আদনানদের ইসলামপুরের বাস ভবনে। সে তার এক বন্ধুকে নিয়ে বংশী নদীতে গোসল করতে যায়। এসময় তারা দু’জনেই সাঁতরে বংশী নদীর ওপাড়ে গিয়ে পুনরায় এপারে আসতে সাঁতার দেয়। আদনানের বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও আদনান তীরে এসে পৌঁছতে পারেনি। বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান শাকিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধুবড়িয়া গ্রামের হায়াত আলীর পুত্র আনন্দ (৩০) গতকাল মঙ্গলবার সকালে সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা অফিসার ইনচার্জ মো. আবু ওবায়দা খান জানান, ধুবড়িয়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তি মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু আবাসিক ভবন নির্মাণের কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জেলা শহরের হাজীপাড়াস্থ আশরাফুল ইসলামের দ্বিতল ভবনে কাজ করছিল সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সোনায় হোসেন। এসময় নিজের অজান্তে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থালে তিনি মারা যান। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।