ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাজেট বই প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রণয় কান্তি বিশ্বাস পরিচালক(যুগ্মসচিব)স্থানীয় সরকার বরিশাল বিভাগ। ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইউএনও কাজী মাহবুবুর রশিদ, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মন্মথ কুমার সাহা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম প্রমুখ।
