গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঈদে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে ত্রি-মোড়ে নির্মিত পুলিশ কন্ট্রোলরুম পরিদর্শন করেন পুলিশের আইজিপি হাসান মাহমুদ।
পরিদর্শনকালে আইজিপি বলেন, ঈদে মানুষ বাড়ি ফিরতে যাতে যানযটের সন্মুখীন না হয়, সে জন্য এবছর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে যোগাযোগ মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশ একযোগে কাজ করবে। প্রতিবছরের মতো এবারও র্যাব রাস্তায় নেমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
