১৫টি গ্রামে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:০৭
দিনাজপুর ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলার ১৫টি গ্রামের প্রায় ২ হাজার বাসাবাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মঙ্গলবার ফুলবাড়ি উপজেলায় ৫টি এবং গত সোমবার পার্বতীপুর উপজেলায় ১০টি গ্রামের বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন। বিদ্যুতের সংযোগ উদ্বোধনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে বিশ্বাসী। গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ কারণে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুেসবা নিশ্চিত করতে ইতোমধ্যে একনেকের বৈঠকে সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।