ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। জানা যায়, সোমবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কেনা একাদশ ও তিতাস স্পোর্টিং ক্লাবের খেলা চলছিল। এ সময় কেনা একাদশ ২-০ গোলে এগিয়ে থাকলে চান্দুরা একাদশের লোকজন কেনা সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত বেলু ও ফজল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে ও অন্যদেরকে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। ইসলামপুর ফাঁড়ি পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
