কিশোরগঞ্জ প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে জেলা গোয়েন্দা পুলিশের হাতে অস্ত্রসহ ৪ ডাকাত ধরা পড়েছে। এরা হলো- কটিয়াদী উপজেলার নাগেরগাঁও গ্রামের এরশাদ মিয়া (২৮), নরসিংদীর রায়পুরা উপজেলার গজারিয়াকান্দি গ্রামের দুই সহোদর মো. জসীম(২৮) ও মো. খলিল মিয়া(৩২) এবং কটিয়াদী উপজেলার পশ্চিম পুরুরা(পুড্ডা) গ্রামের বাচ্চু মিয়া(২৮)। তাদের নিকট থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ১টি লম্বা ছোরা, ১টি বড় লোহার রড ও ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
ডাকাতদলের অপর তিন সদস্য পালিয়ে যায় । জেলা গোয়েন্দা পুলিশের ওসি এস এম রমজান হোসেন জানান, তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
