সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:০৯
সারিয়াকান্দি (বগুড়া সংবাদদাতা)\ বগুড়া সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ৫দিন যাবত্ পানি সরবরাহ বন্ধ থাকায় চিকিত্সা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা হাসপাতালের বাইরে পরিচিত এবং আত্মীয়-স্বজনের বাড়িতে গোসল সম্পন্ন ও খাবার পানি সংগ্রহ করছে। এদিকে পানির অভাবে রোগীরা হাসপাতালে পায়খানা প্রসাব করতে পারছে না। পায়খানা প্রসাবখানার দুর্গন্ধে হাসপাতালের পরিবেশ দূষিত হয়ে পড়েছে। সোমবার হাসপাতালে গিয়ে দেখা গেছে ভর্তি হওয়া ৪১ জন রোগী অস্বাস্থ্যকর পরিবেশে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।